ভরসা প্রকল্পে ভাতার নতুন হার ঘোষণা, জেনে নিন কারা কত টাকা পাবেন

ভরসা প্রকল্পে ভাতার নতুন হার ঘোষণা, জেনে নিন কারা কত টাকা পাবেন

রাজ্যের ‘ভরসা’ প্রকল্পের ভাতার পরিমাণ নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। সংকল্প পত্রে স্নাতক ও অন্যান্যদের জন্য যথাক্রমে ৩০০০ ও ২০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি থাকলেও, আপাতত তা কমিয়ে ২০০০ ও ১৫০০ টাকা করা হয়েছে। আগামী ১৫ মাস অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের মার্চ পর্যন্ত এই হারে ভাতা দেওয়া হবে। ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ণ ভাতার অঙ্ক দেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপের কারণেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়মে বলা হয়েছে, একটি পরিবার থেকে সর্বোচ্চ দু’জন এই ভাতার সুবিধা পাবেন। অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীরা, যারা ইতিমধ্যে ৩০০০ টাকা পাচ্ছেন, তারা এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না। এছাড়া ৪৫ বছর বয়স অতিক্রম করলে বা চাকরি পেলে তালিকা থেকে নাম বাদ যাবে। বর্তমানে প্রায় ৫৪ লক্ষ যুবক-যুবতীর তালিকার যাচাই প্রক্রিয়া ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। শিক্ষাগত যোগ্যতা আপডেট করার সুযোগও দেওয়া হচ্ছে আবেদনকারীদের।

যাঁরা আগে আবেদন করেননি বা তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁরা ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি বা সিএমআরও-র গ্রিভেন্স সেলে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করতে পারবেন। যুব কল্যাণ দফতর নোডাল এজেন্সি হিসেবে এই আবেদনগুলি খতিয়ে দেখবে এবং প্রতি ১৫ দিন অন্তর তালিকা সংশোধন করা হবে। এছাড়া রাজ্যে পুলিশ ও শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *