ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ার সহজ উপায়

ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ার সহজ উপায়

হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠিয়ে তা ডিলিট করে দিলে অনেক সময় তা পড়ার কৌতূহল তৈরি হয়। অ্যান্ড্রয়েড ফোনের একটি গোপন ফিচার ‘নোটিফিকেশন হিস্ট্রি’ ব্যবহার করে সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব। এই ফিচারের মাধ্যমে ফোনে আসা সমস্ত নোটিফিকেশন সংরক্ষিত থাকে, ফলে মেসেজ ডিলিট হয়ে গেলেও তা হিস্ট্রি থেকে দেখে নেওয়া যায়।

স্যামসাং ফোনের ক্ষেত্রে ফোনের সেটিংস থেকে নোটিফিকেশন অপশনে গিয়ে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করতে হবে। সেখানে নোটিফিকেশন হিস্ট্রি অপশনটি অন করে দিলেই কাজ শেষ। অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে সেটিংসের নোটিফিকেশন মেনু থেকে ম্যানেজ সেকশনে গিয়ে নোটিফিকেশন হিস্ট্রি অপশনটি চালু করতে হয়। এই সেটিংসটি আগে থেকে সক্রিয় থাকলে তবেই ডিলিট করা মেসেজ দেখা সম্ভব।

তবে মনে রাখতে হবে, এই পদ্ধতিটি তখনই কার্যকর হয় যখন মেসেজ আসার সময় ফোনে ইন্টারনেট সংযোগ চালু থাকে এবং নোটিফিকেশনে মেসেজটি প্রদর্শিত হয়। আগে থেকে এই ফিচার অন করা না থাকলে পুরনো ডিলিট করা মেসেজ দেখা সম্ভব নয়। এছাড়া খুব বড় মেসেজ, ছবি বা ভিডিওর ক্ষেত্রে পুরো কনটেন্ট সবসময় নোটিফিকেশন হিস্ট্রিতে দেখা নাও যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *