লোকসভা আসন পুনর্বিন্যাস বিলের ভোটে মুর্শিদাবাদের তিন সাংসদের অবস্থান এখনও স্পষ্ট নয়

লোকসভা আসন পুনর্বিন্যাস বিলের ভোটে মুর্শিদাবাদের তিন সাংসদের অবস্থান এখনও স্পষ্ট নয়

লোকসভা আসন পুনর্বিন্যাস বিল এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে মুর্শিদাবাদের তিন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদের অবস্থান এখনও স্পষ্ট নয়। বিশেষ অধিবেশনে তাঁরা যোগ দেবেন বলে সূত্রের দাবি থাকলেও, বিলগুলির পক্ষে না বিপক্ষে ভোট দেবেন, সে বিষয়ে সাংসদরা প্রকাশ্যে কিছু জানাননি।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান জানিয়েছেন, ভোটাভুটির সময় তাঁদের ভূমিকা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেছেন, লোকসভায় আগে কোন প্রস্তাব আসে তা দেখার পর অবস্থান ঠিক করা হবে।

বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের হয়ে দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি রাজিব ঘোষ জানিয়েছেন, দলের অবস্থান সম্পর্কে সর্বভারতীয় সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় বক্তব্য রাখবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *