পাণ্ডুয়ায় পালিত ‘ফিট ইন্ডিয়া’র শততম সংস্করণ, সাইকেল র‍্যালিতে অংশ নিলেন বিধায়ক

পাণ্ডুয়ায় পালিত ‘ফিট ইন্ডিয়া’র শততম সংস্করণ, সাইকেল র‍্যালিতে অংশ নিলেন বিধায়ক

ভারতের অলিম্পিক আন্দোলনকে উদযাপন এবং তরুণ প্রজন্মের মধ্যে শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে পাণ্ডুয়ায় পালিত হলো ‘ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেল’-এর শততম সংস্করণ। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের উদ্যোগে এবং ‘মাই ভারত’ হুগলি কেন্দ্রের সহযোগিতায় এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার সকালে পাণ্ডুয়ার তিন্না মোড় থেকে রেগুলেটর মার্কেট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি সাইকেল র‍্যালি বের করা হয়।

এই র‍্যালিতে পাণ্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের ‘মাই ভারত’ হুগলি কেন্দ্রের ডিস্ট্রিক্ট অফিসার সৈকত মন্ডল। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে তরুণ-তরুণীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সমাজকে নেশামুক্ত করার ডাক দেওয়া হয় এই র‍্যালি থেকে।

বিধায়ক তুষার মজুমদার জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নেশামুক্ত ভারত ও বাংলা গড়ার লক্ষ্যেই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাণ্ডুয়াকে নেশামুক্ত করার লক্ষ্যে আগামী দিনেও কাজ করা হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। দেশের প্রতিটি জেলায় তরুণ-তরুণীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়েছে, যা সুস্থ সমাজ গঠনের বার্তা বহন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *