সরকারি আবাসন না মেলায় ব্যক্তিগত বাড়িতেই থাকছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর

সরকারি আবাসন না মেলায় ব্যক্তিগত বাড়িতেই থাকছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর এখনও সরকারি আবাসন পাননি। সরকারি আবাসন বরাদ্দ না হওয়া পর্যন্ত তিনি দিল্লির তিলক মার্গের সাগর অ্যাপার্টমেন্টের একটি ব্যক্তিগত ফ্ল্যাটে বসবাস করবেন। তাঁর সচিব অভিউদয় সিং শেখাওয়াত জানিয়েছেন, ১ ডিসেম্বর ২০২৬ থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। এর আগে তিনি দিল্লির ছাতারপুরে একটি ব্যক্তিগত খামারবাড়িতে ছিলেন, যা ছিল একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা।

উল্লেখ্য, ২১ জুলাই ২০২৫ সালে স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে জগদীপ ধনখর উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংসদের বর্ষা অধিবেশনের প্রথম দিনে সভাপতিত্ব করার পরেই তিনি এই অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছিলেন। রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি চিকিৎসার প্রয়োজনে সময় চেয়ে নিয়েছিলেন। যদিও বিরোধী নেতারা তাঁর পদত্যাগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক অভিযোগ তুলেছিলেন।

নিয়ম অনুযায়ী, একজন অবসরপ্রাপ্ত উপরাষ্ট্রপতি আজীবন সরকারি আবাসন পাওয়ার অধিকারী। টাইপ-VIII বাংলো পাওয়ার কথা থাকলেও, ধনখরের ক্ষেত্রে তা কার্যকর হয়নি। এর আগে তাঁর পূর্বসূরি এম ভেঙ্কাইয়া নাইডু অবসর নেওয়ার কয়েক মাসের মধ্যেই সরকারি বাংলো পেয়েছিলেন। কিন্তু ধনখরের ক্ষেত্রে এস্টেট বিভাগের পক্ষ থেকে টাইপ-VIII বাংলো প্রস্তুত রাখা হলেও শেষ পর্যন্ত তা তাঁকে বরাদ্দ করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *