ডাইমেনশনাল মেকআপের মাধ্যমে চেহারায় আনুন ত্রিমাত্রিক লুক

মেকআপের পর মুখ ফ্ল্যাট বা নিষ্প্রভ দেখানোর সমস্যা সমাধানে ডাইমেনশনাল মেকআপ বর্তমানে বেশ জনপ্রিয়। এই পদ্ধতিতে কন্ট্যুরিং, হাইলাইটিং ও ব্লাশের সঠিক সমন্বয়ে মুখে ত্রিমাত্রিক বা থ্রিডি লুক তৈরি করা হয়। সাধারণ মেকআপে ফাউন্ডেশনের স্তরে মুখের স্বাভাবিক গঠন অনেক সময় ঢাকা পড়ে যায়, কিন্তু ডাইমেনশনাল মেকআপে আলো ও ছায়ার খেলার মাধ্যমে মুখের প্রতিটি অংশ আলাদাভাবে ফুটে ওঠে।
সাজ শুরু করার আগে ত্বক পরিষ্কার করে ময়শ্চারাইজার ও প্রাইমার ব্যবহার করা জরুরি। এরপর ত্বকের রঙের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ও কনসিলার দিয়ে বেস তৈরি করে নিতে হয়। কন্ট্যুরিংয়ের জন্য চিকবোনের নিচে, চোয়ালের দুই পাশে ও নাকের দুপাশে ত্বকের চেয়ে গাঢ় শেড ব্যবহার করে ছায়া তৈরি করা হয়, যা মুখের কাটিংকে তীক্ষ্ণ করে তোলে। অন্যদিকে, কপালের মাঝখানে, নাকের ডগা ও চিকবোনের উঁচু অংশে হাইলাইটার ব্যবহার করলে মুখে উজ্জ্বলতা আসে।
সবশেষে গালে ব্লাশ লাগিয়ে চোখের সাজ ও লিপস্টিক দিয়ে মেকআপ সম্পন্ন করা হয়। মেকআপ দীর্ঘস্থায়ী করতে সেটিং স্প্রে ব্যবহার করা প্রয়োজন। তবে মনে রাখতে হবে, ডাইমেনশনাল মেকআপের মূল চাবিকাঠি হলো ব্লেন্ডিং। অতিরিক্ত কন্ট্যুর বা হাইলাইটার ব্যবহার না করে মুখের স্বাভাবিক গঠন বজায় রেখে রংগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই একটি নিখুঁত ও পরিপাটি লুক পাওয়া সম্ভব।