সুস্থ বার্ধক্য ও দীর্ঘায়ুর জন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের গুরুত্ব

সুস্থ বার্ধক্য ও দীর্ঘায়ুর জন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের গুরুত্ব

পুষ্টিবিদদের মতে, দীর্ঘায়ু এবং সার্বিক সুস্থতা বজায় রাখতে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অত্যন্ত কার্যকর। এই তেলে থাকা মনোআনস্যাচুরেটেড ফ্যাট হৃদযন্ত্র ভালো রাখার পাশাপাশি রক্তে কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ওলিওক্যানথাল ও হাইড্রক্সিটাইরোসলের মতো ফেনলিক যৌগ শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী হিসেবে কাজ করে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখতে এবং অক্সিডেটিভ ক্ষতি থেকে শরীরকে রক্ষা করতে সহায়ক।

সবজি রান্নায় এই তেলের ব্যবহার পুষ্টিগুণ বহুগুণ বাড়িয়ে দিতে পারে। গবেষণায় দেখা গেছে, টমেটো, বেগুন বা মিষ্টিকুমড়ার মতো সবজি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে রান্না করলে সেগুলোর ফেনলিক যৌগের পরিমাণ বৃদ্ধি পায়। রান্নার ধরন অনুযায়ী এই তেল সবজির পুষ্টিগুণ শোষণেও সাহায্য করে। অ্যাভোকাডো বা ক্যানোলা তেলের তুলনায় অলিভ অয়েলে অ্যান্টিঅক্সিডেন্টের বৈচিত্র্য ও পরিমাণ অনেক বেশি থাকায় সুস্থ বার্ধক্যের জন্য এটিকেই সেরা বিকল্প হিসেবে বিবেচনা করা হয়।

অনেকের ধারণা, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল উচ্চ তাপে রান্না করা যায় না, তবে পুষ্টিবিদদের মতে সাধারণ ঘরোয়া রান্নায় এটি ব্যবহার করা নিরাপদ। এর স্মোক পয়েন্ট প্রায় ৪০০ ডিগ্রি ফারেনহাইট হওয়ায় অল্প তেলে ভাজা বা রান্নার ক্ষেত্রে এটি কার্যকর। তবে ডুবোতেলে ভাজার প্রয়োজন হলে অন্য তেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত সঠিক মাত্রায় এই তেলের ব্যবহার দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্য ও কর্মক্ষমতা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *