শুক্রবার ও শনিবার খড়্গপুর শাখায় বাতিল একাধিক ট্রেন, সংক্ষিপ্ত হচ্ছে দুই দূরপাল্লার যাত্রাপথ

শুক্রবার ও শনিবার খড়্গপুর শাখায় বাতিল একাধিক ট্রেন, সংক্ষিপ্ত হচ্ছে দুই দূরপাল্লার যাত্রাপথ

পরিকাঠামোগত উন্নয়ন ও রেললাইন আধুনিকরণের কাজের জন্য শুক্রবার, ২৭ নভেম্বর, এবং শনিবার, ২৮ নভেম্বর, খড়্গপুর শাখায় ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে বলে দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে। রেলের পরামর্শ, যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি যাচাই করে বাড়ি থেকে বেরোনো।

শুক্রবার বাতিল থাকবে ১৮০৩৭ খড়্গপুর জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস। শনিবার বাতিল থাকবে ৬৮০২১ খড়্গপুর বালেশ্বর মেমু, ১৮০১৫ শালিমার ভাঞ্জপুর এক্সপ্রেস, ১৮০১৬ ভাঞ্জপুর শালিমার এক্সপ্রেস, ৬৮০২২ বালেশ্বর খড়্গপুর মেমু এবং ১৮০৩৮ জাজপুর কেওনঝড় রোড খড়্গপুর এক্সপ্রেস।

এ ছাড়াও শুক্রবার ১৮০৪৩ হাওড়া ভদ্রক এক্সপ্রেসের যাত্রা খড়্গপুর স্টেশনে শেষ হবে। শনিবার ১৮০৪৪ ভদ্রক হাওড়া এক্সপ্রেস ভদ্রকের পরিবর্তে খড়্গপুর স্টেশন থেকে ছাড়বে বলে দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *