নিজের ফ্যানডম নিয়ে রসিকতা শাহরুখের, বললেন কেন মেয়েরা তাঁর মতো স্বামী চাইবে না

নিজের ফ্যানডম নিয়ে রসিকতা শাহরুখের, বললেন কেন মেয়েরা তাঁর মতো স্বামী চাইবে না

ষাটোর্ধ্ব বয়সেও শাহরুখ খানের জনপ্রিয়তা ও ক্যারিশ্মা আজও অটুট। সম্প্রতি মেটার ‘হাউস অফ ইনস্টাগ্রাম’ অনুষ্ঠানে নিজের আগামী সিনেমা ‘কিং’-এর গান ‘ড্যাডি কুল’ প্রকাশ্যে আনেন অভিনেতা। সেখানে বিশ্বব্যাপী তাঁর বিপুল ফ্যানডম নিয়ে প্রশ্ন করা হলে শাহরুখ রসিকতার সুরে বলেন, মা-বাবা চাইবেন তাঁদের ছেলে তাঁর মতো হোক, পুরুষরা চাইবেন তাঁর মতো ভাই পেতে, আর মেয়েরা চাইবেন তাঁর মতো স্বামী পেতে। তবে সঙ্গে সঙ্গেই তিনি যোগ করেন, শেষোক্ত বিষয়টি খুব একটা ভালো নয়।

শাহরুখের মতে, তাঁর এই দীর্ঘদিনের পথচলায় অনুরাগীদের সঙ্গে এক গভীর আত্মিক যোগ তৈরি হয়েছে। তিনি নিজের এই সম্পর্ককে ‘ফ্যানডম’ না বলে ‘ভালোবাসার কিংডম’ হিসেবে অভিহিত করেছেন। অভিনেতার কথায়, এই অঢেল ভালোবাসা কেবল প্রতিভা বা পরিশ্রমের ফসল নয়, বরং এক বড় সৌভাগ্য। দর্শকদের এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়া এবং তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকাটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে জীবনের গভীর দর্শন নিয়েও কথা বলেন শাহরুখ। তাঁর বিশ্বাস, জীবনে মন ভাঙা অত্যন্ত প্রয়োজনীয় একটি অভিজ্ঞতা। হৃদয়ভঙ্গ মানুষকে সামনের দিকে এগোতে শেখায় এবং কষ্ট পাওয়ার মাধ্যমেই মানুষ প্রকৃত অর্থে ভালোবাসতে শেখে। শাহরুখের মতে, মন ভাঙার পর পাওয়ার আকাঙ্ক্ষার বদলে দেওয়ার মানসিকতা তৈরি হয়, আর সেই উদারতাই একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *