তপসিয়ায় তৃণমূলের পার্টি অফিস সিল করল পুলিশ, বন্ধ রাজনৈতিক কার্যকলাপ

তপসিয়ায় তৃণমূলের পার্টি অফিস সিল করল পুলিশ, বন্ধ রাজনৈতিক কার্যকলাপ

তপসিয়ায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস সিল করে দিল পুলিশ। কলকাতা পুরসভার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে আনন্দপুর থানার পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নির্মীয়মাণ ভবনটিতে আপাতত শুধুমাত্র নির্মাণকাজ চালানো যাবে। সেখানে কোনও ধরনের রাজনৈতিক বৈঠক বা দলীয় কাজকর্ম করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে যে, ওই পার্টি অফিস নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হচ্ছিল, যা কলকাতা পুরসভার নজরে আসে। এরপরই পুরসভার তরফে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবনটি সিল করে দেয়। অফিসের প্রবেশপথে গার্ডরেল বসিয়ে গেটটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি শুক্রবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একইসঙ্গে চিফ হুইপ হিসেবে বিধায়ক আখরুজ্জামানের নিয়োগও বাতিল করেছে আদালত। আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে এই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের এই রায়ের পর তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, আদালত শোভনদেবের আবেদন মঞ্জুর করেছে এবং স্পিকারের আগের নির্দেশ বাতিল করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *