মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কন্টেইনারের ধাক্কায় মৃত অ্যাম্বুলেন্স চালক

মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কন্টেইনারের ধাক্কায় মৃত অ্যাম্বুলেন্স চালক

মাদারিহাট থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মুমূর্ষু এক রোগীকে নিয়ে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অ্যাম্বুলেন্স চালক। শনিবার জাতীয় সড়কে ঘটা এই দুর্ঘটনায় কন্টেইনারের ধাক্কায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। মৃত চালকের নাম সঞ্জয় বসুমাতারি, তিনি অসমের বাসিন্দা এবং মাদারিহাটের একটি হাসপাতালে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গুয়াহাটির দিক থেকে শিলিগুড়িগামী একটি গাড়ি প্রথমে সামনে থাকা একটি কন্টেনারকে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি অ্যাম্বুলেন্সের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সঞ্জয় বসুমাতারির। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে অ্যাম্বুলেন্সটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তবে এই মর্মান্তিক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগী প্রাণে বেঁচে গিয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত উদ্ধার করে অন্য একটি গাড়িতে করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *