বন্ধুদের সঙ্গে সৃজনশীল কাজে মেতে উঠলেন কিয়ারা আডবাণী

বন্ধুদের সঙ্গে সৃজনশীল কাজে মেতে উঠলেন কিয়ারা আডবাণী

সাধারণত তারকাদের গার্লস নাইট মানেই জমকালো পার্টি বা এলাহি আয়োজন হলেও, অভিনেত্রী কিয়ারা আডবাণীর এবারের সন্ধ্যা ছিল একেবারেই অন্যরকম। পার্টির জাঁকজমকের বদলে এই আয়োজনে গুরুত্ব পেয়েছে সৃজনশীলতা এবং হাতের কাজ। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, কিয়ারা তাঁর বন্ধু অনিশা, নাদিয়া, ইশিতা এবং করিনার সঙ্গে একটি সুন্দর সাজানো টেবিলে বসে সময় কাটাচ্ছেন। প্রত্যেকের জন্য আলাদা বসার জায়গা ও নাম লেখা কার্ডের পাশাপাশি ছিল গোলাপি রঙের বিশেষ উপহারের ব্যাগ।

এই গার্লস নাইটের মূল আকর্ষণ ছিল ‘বেড্যাজলিং’ বা নিজের হাতে জিনিস সাজিয়ে তোলা। টেবিলজুড়ে ছড়িয়ে ছিল নানা রঙের পুঁতি, ছোট ছোট পাথর, ঝলমলে সিকুইন এবং গয়না তৈরির সরঞ্জাম। একটি ভিডিওতে দেখা গিয়েছে, কিয়ারা এবং তাঁর বন্ধুরা মিলে একটি ছোট্ট পোর্টেবল ফ্যানকে রংবেরঙের ঝকঝকে সাজে সাজিয়ে তুলেছেন। গোটা আয়োজনটি যেন একটি ছোট্ট সৃজনশীল কর্মশালায় পরিণত হয়েছিল।

নিজের এই নতুন নেশার কথা জানিয়ে কিয়ারা লিখেছেন, তিনি বেড্যাজলিংয়ের প্রতি মজেছেন। পুরনো বা সাধারণ জিনিসকে নিজের পছন্দমতো রং, নকশা ও উপকরণ দিয়ে নতুন রূপ দেওয়ার এই ডিআইওয়াই বা ডু ইট ইয়োরসেলফ ট্রেন্ড বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে। বন্ধুদের সঙ্গে এমন সৃজনশীল উদ্যোগে সময় কাটানো যেমন মানসিক প্রশান্তি দেয়, তেমনই নতুন কিছু তৈরি করার আনন্দও পাওয়া যায় বলে মনে করছেন অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *