শিশুর চোখে কাজল পরানো কতটা নিরাপদ? সতর্ক করছেন চিকিৎসকরা

শিশুর চোখে কাজল পরানো কতটা নিরাপদ? সতর্ক করছেন চিকিৎসকরা

শিশুর চোখে কাজল পরানোর প্রথা দীর্ঘদিনের হলেও চিকিৎসকরা এর বিরুদ্ধে সতর্কবার্তা দিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, কাজল পরানোর সময় আঙুল বা কাঠি থেকে ব্যাকটেরিয়া সরাসরি শিশুর চোখে প্রবেশ করতে পারে, যা কনজাংটিভাইটিস বা চোখ লাল হওয়ার মতো সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়া অনেক কাজলে সিসা ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক থাকে, যা শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিশুরা বারবার চোখে হাত দেয় এবং সেই হাত মুখে দেওয়ার ফলে এই বিষাক্ত উপাদান শরীরে প্রবেশ করতে পারে।

কাজল চোখের ভেতরে জমে গিয়ে টিয়ার ডাক্ট বা জল বেরোনোর নালী বন্ধ করে দিতে পারে। এর ফলে চোখ দিয়ে ক্রমাগত জল পড়া বা পিচুটি জমার মতো সমস্যা দেখা দেয়। এছাড়া শিশুর ত্বক অত্যন্ত সংবেদনশীল হওয়ায় কাজল থেকে অ্যালার্জি, চোখ চুলকানো বা ফোলাভাব হওয়ার সম্ভাবনা থাকে। চিকিৎসকদের মতে, চোখের সৌন্দর্য বাড়ানোর জন্য কাজলের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

শিশু চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, অন্তত দুই থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশুর চোখে কোনো ধরনের প্রসাধনী ব্যবহার করা উচিত নয়। নজর থেকে বাঁচাতে চাইলে কপালে বা কানের পেছনে ছোট টিপ দেওয়া যেতে পারে, তবে চোখের ভেতরে কাজল লাগানো থেকে বিরত থাকাই শ্রেয়। যদি শিশুর চোখে লালভাব, জল পড়া বা পিচুটি দেখা দেয়, তবে অবিলম্বে কাজল পরানো বন্ধ করে শিশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *