বিদেশে ভ্রমণের সময় ইন্টারনেট ও সিমের ঝক্কি কমাতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

বিদেশে ভ্রমণের সময় ইন্টারনেট ও সিমের ঝক্কি কমাতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

বিদেশে ভ্রমণের সময় পর্যটকদের ইন্টারনেট ও সিম কার্ড সংক্রান্ত সমস্যা দূর করতে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকেই আন্তর্জাতিক ডেটা ই-সিম কিনতে পারবেন। ফলে বিদেশে পৌঁছে ওয়াই-ফাই খোঁজা বা স্থানীয় সিম কার্ড কেনার জন্য বিমানবন্দরের কিয়স্কে লাইনে দাঁড়ানোর প্রয়োজন আর থাকবে না।

সংস্থাটি জানিয়েছে, এই পরিষেবা প্রদানের জন্য রিলায়েন্স জিও, স্মার্ট অ্যাক্সিয়াটা, স্মার্ট কমিউনিকেশনস এবং ভেরাইজনের মতো বিশ্বের প্রথম সারির টেলিকম সংস্থা ও ই-সিম পরিষেবা প্রদানকারীদের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে। নতুন এই ট্র্যাভেল ই-সিমের সবচেয়ে বড় সুবিধা হলো, গ্রাহকরা তাঁদের পুরনো ফোন নম্বর ব্যবহার করেই হোয়াটসঅ্যাপের সমস্ত পরিষেবা সচল রাখতে পারবেন।

হোয়াটসঅ্যাপ প্রধান কুণাল শাহ জানিয়েছেন, বিশ্বের যেকোনো প্রান্তে যাতে কোনো বাধা ছাড়াই ব্যবহারকারীরা মেসেজ ও স্টিকার আদান-প্রদান করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই পরিষেবা এখনই বিশ্বের সব দেশে চালু হচ্ছে না। আপাতত নির্বাচিত কিছু দেশে এটি কার্যকর করা হবে। কোন কোন দেশে এই সুবিধা প্রথম পাওয়া যাবে বা ভারতীয়রা কবে থেকে এটি ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *