আলিপুরদুয়ার হাসপাতালের চিকিৎসকদের চেষ্টায় নতুন জীবন পেল কম্বোডিয়ার মায়ের সন্তান

আলিপুরদুয়ার হাসপাতালের চিকিৎসকদের চেষ্টায় নতুন জীবন পেল কম্বোডিয়ার মায়ের সন্তান

আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় নতুন জীবন ফিরে পেল এক সদ্যোজাত। কুমারগ্রামের বাসিন্দা অর্পণ ছেত্রী ও তাঁর কম্বোডিয়ান স্ত্রী ডেভি ভানাথংগের সন্তান নির্ধারিত সময়ের অনেক আগেই মাত্র ছয় মাস বয়সে ভূমিষ্ঠ হয়েছিল। জন্মের সময় শিশুটির ওজন ছিল মাত্র ৬০০ গ্রাম। এই পরিস্থিতিতে শিশুটিকে বাঁচিয়ে তোলা পরিবারের কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।

গত ১৩ সেপ্টেম্বর শিশুটিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) ভর্তি করা হয়। অত্যন্ত কম ওজনের এই শিশুকে বাঁচিয়ে তুলতে চিকিৎসকরা দীর্ঘ ৭৪ দিন ধরে নিরলস পর্যবেক্ষণ ও চিকিৎসা চালিয়েছেন। নার্স ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিচর্যায় ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয় এবং সে বিপদমুক্ত হয়।

দীর্ঘ ৭৪ দিনের লড়াই শেষে বৃহস্পতিবার হাসপাতাল থেকে শিশুটিকে ছুটি দেওয়া হয়েছে। নিজের দেশ থেকে বহু দূরে এসে সন্তানের এমন সুস্থ হয়ে ওঠায় আবেগপ্রবণ হয়ে পড়েন মা ডেভি। তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সঠিক সময়ে উন্নত চিকিৎসা ও অদম্য লড়াইয়ের ফলে অবশেষে সুস্থ সন্তানকে নিয়ে ঘরে ফিরতে পেরে খুশি এই দম্পতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *