WBPSC ক্লার্কশিপ পার্ট ১ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, জেনে নিন অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য

WBPSC ক্লার্কশিপ পার্ট ১ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, জেনে নিন অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) ক্লার্কশিপ পরীক্ষার পার্ট ১-এর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজ্যের মোট ২৬টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

পরীক্ষার সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে। এছাড়া ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষার শেষ পর্বটি অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীরা আগামী ১৪ ডিসেম্বর থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কমিশন স্পষ্ট জানিয়েছে যে, দপ্তর থেকে কোনো ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা থাকবে না। তাই পরীক্ষার্থীদের অনলাইনেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *