বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের ঘটনায় উদ্বেগ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের ঘটনায় উদ্বেগ

বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের অভিযোগ উঠেছে। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ়-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে প্রায় ১৪৪৫টি ধর্মীয় সন্ত্রাস ও সংস্কৃতি ধ্বংসের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৮৬ জন হিন্দুকে হত্যা বা অস্বাভাবিক মৃত্যু, ৪০৮টি জমি দখল ও অগ্নিসংযোগ এবং ২৫১টি ধর্মীয় স্থান আক্রমণের তথ্য উঠে এসেছে। নড়াইল জেলার কালিয়া উপজেলায় শতাধিক হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

দুর্গাপূজার সময়ও বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। ঢাকার লালবাগে শোভাযাত্রায় হামলা, মানিকগঞ্জে মন্দির কমিটির নেতাকে আহত করা এবং নেত্রকোনায় সুজন পাল নামে এক ব্যক্তিকে গুলি করার মতো ঘটনা প্রকাশ্যে এসেছে। এছাড়া ফরিদপুরে কৌশিক সাহা জিতু নামে এক যুবকের মরদেহ উদ্ধার এবং চট্টগ্রামের সন্দ্বীপে বসতবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপের দাবি উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন গঠন এবং শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তির নামে দখল হওয়া জমি প্রত্যর্পণের ব্যবস্থা করা জরুরি। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ রূপায়ণ এবং আদিবাসী জনগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিও জোরালো হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের সক্রিয় ভূমিকা এবং নিপীড়িত মানুষের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *