খরচ কমাতে জেন জ়ি প্রজন্মের নতুন পছন্দ ‘অ্যাফোর্ডেটিং’ ডেটিং

খরচ কমাতে জেন জ়ি প্রজন্মের নতুন পছন্দ ‘অ্যাফোর্ডেটিং’ ডেটিং

প্রথম ডেটের পরিকল্পনা করতে গিয়ে খরচের চিন্তায় অনেকেই অস্বস্তিতে পড়েন। ডিনার, ক্যাফে কিংবা সিনেমার টিকিটের খরচ সামলাতে গিয়ে অনেক সময় তা আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে জেন জ়ি এবং মিলেনিয়াল প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ‘অ্যাফোর্ডেটিং’ বা সাশ্রয়ী ডেটিংয়ের ধারণা। লোকদেখানো বিলাসিতার বদলে নিজেদের সাধ্যের মধ্যে সুন্দর সময় কাটানোই এখন আধুনিক রোম্যান্সের নতুন সংজ্ঞা হয়ে উঠছে।

অ্যাফোর্ডেটিং মানেই কৃপণতা নয়, বরং সম্পর্কের মানসিক মিলকে গুরুত্ব দেওয়া। দামি রেস্তোরাঁর বদলে পার্কে আড্ডা, বইপাড়া বা জাদুঘরে ঘোরা, কিংবা একসঙ্গে স্ট্রিট ফুড ট্রায়াল দেওয়ার মতো সৃজনশীল পরিকল্পনা এখন তরুণ প্রজন্মের পছন্দের তালিকায়। ইনস্টাগ্রামের চাকচিক্যময় জীবনের চেয়ে সঙ্গীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো কতটা আনন্দদায়ক, তা যাচাই করাই এই ট্রেন্ডের মূল উদ্দেশ্য। এতে পারস্পরিক বোঝাপড়া বাড়ে এবং আর্থিক দায়বদ্ধতার চাপ কমে।

মনোবিদদের মতে, সামান্য সৃজনশীলতা থাকলে কম খরচেও ডেট আকর্ষণীয় করে তোলা সম্ভব। দুজনে মিলে রান্না করা, সাইক্লিং করা বা কোনো সামাজিক উদ্যোগে সময় কাটানো সম্পর্কের গভীরতা বাড়াতে সাহায্য করে। সবচেয়ে জরুরি হলো আর্থিক সীমাবদ্ধতা নিয়ে খোলাখুলি আলোচনা করা। যে সঙ্গী আপনার বাজেটকে সম্মান করবেন, তিনিই বুঝবেন যে সুন্দর সম্পর্কের জন্য অতিরিক্ত খরচের কোনো প্রয়োজন নেই। স্বচ্ছতা এবং পারস্পরিক শ্রদ্ধাই একটি সুস্থ সম্পর্কের ভিত্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *