গুজরাটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি

গুজরাটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি

গুজরাটের ড্যাং জেলায় এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম দীপক পিম্পলে। অভিযোগ অনুযায়ী, কেনাকাটার অছিলায় তরুণীকে গাড়িতে করে নভসারি জেলার ভান্সদা বাজারে নিয়ে যান অভিযুক্ত। সেখানে পোশাক কিনে দেওয়ার নাম করে তরুণীকে একটি হোটেলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ।

নির্যাতিতার পরিবারের দাবি, ওই তরুণী মানসিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন। গত ২০ নভেম্বর অভিযুক্ত তরুণীর বাবার বাড়িতে গিয়ে তাঁকে চিকিৎসার প্রয়োজনে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। এরপর ২২ নভেম্বর দুপুরে তরুণীর বাবা-মাকে না জানিয়েই অভিযুক্ত তাঁকে ভান্সদায় নিয়ে যান। তরুণীর ভাইকে সঙ্গে নিতে বলা হলেও অভিযুক্ত তা এড়িয়ে যান বলে অভিযোগ।

সন্ধ্যায় বাড়ি ফেরার পর তরুণী পুরো ঘটনাটি তাঁর পরিবারকে জানান। এই ঘটনার পর তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২)(আই) এবং ৬৪(২)(কে) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর ২৩ নভেম্বর ভোররাতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *