নতুন বছরে দাম বাড়ছে অডির গাড়ির, ১ জানুয়ারি থেকে কার্যকর হবে সিদ্ধান্ত

নতুন বছরে দাম বাড়ছে অডির গাড়ির, ১ জানুয়ারি থেকে কার্যকর হবে সিদ্ধান্ত

নতুন বছরের শুরুতেই বিলাসবহুল গাড়ির দাম বাড়াতে চলেছে অডি ইন্ডিয়া। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে সংস্থার সমস্ত মডেলের এক্স-শোরুম দাম ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। মঙ্গলবার অডির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মূলত গাড়ি তৈরির খরচ বা ইনপুট কস্ট লাগাতার বেড়ে যাওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ভারতে অডির সেডান থেকে শুরু করে এসইউভি—সব ধরনের মডেলের ক্ষেত্রেই এই নতুন দাম কার্যকর হবে। তবে কোন নির্দিষ্ট মডেলে ঠিক কতটা দাম বাড়বে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। অডি ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর বলবীর সিং ধিল্লোঁ জানিয়েছেন, ক্রমবর্ধমান খরচের চাপে দাম বাড়ানো জরুরি হয়ে পড়েছিল। তবে ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে এই মূল্যবৃদ্ধি সীমিত রাখার চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১ এপ্রিল থেকেও অডি তাদের গাড়ির দাম ২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। বর্তমানে ভারতে অডির পোর্টফোলিওতে এ৪, এ৬ সেডানের পাশাপাশি কিউ৩, কিউ৫, কিউ৭, কিউ৮-এর মতো জনপ্রিয় এসইউভি রয়েছে। এছাড়া পারফরম্যান্স সিরিজের এসকিউ৮ ও আরএস কিউ৮ মডেলও বিক্রি করে সংস্থা। যারা নতুন অডি গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য বছর শেষ হওয়ার আগেই বুকিং সেরে ফেলা সাশ্রয়ী হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *