হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারে সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের, হ্যাকিং রুখতে জরুরি পরামর্শ

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারে সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের, হ্যাকিং রুখতে জরুরি পরামর্শ

অফিস বা পাবলিক কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। সংস্থাটি জানিয়েছে, ব্রাউজারের ট্যাব বা উইন্ডো বন্ধ করলেই হোয়াটসঅ্যাপের সেশন শেষ হয় না। ফলে ব্যবহারকারীর অজান্তেই অননুমোদিত ব্যক্তিরা ব্যক্তিগত বার্তা, পরিচিতি তালিকা এবং গ্রুপ চ্যাটে প্রবেশ করতে পারে। এমনকি ব্যবহারকারীর ছদ্মবেশে প্রতারণামূলক বার্তা পাঠানোর ঝুঁকিও থেকে যায়।

সরকারি বা আর্থিক লেনদেনের মতো সংবেদনশীল তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। সাইবার ক্যাফে, হোটেলের বিজনেস সেন্টার বা অন্যের কম্পিউটারে লগ-ইন করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। একান্ত প্রয়োজনে ব্যবহার করতে হলে ব্রাউজারের ‘ইনকগনিটো’ বা ‘প্রাইভেট মোড’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি সেশন শেষে অবশ্যই ম্যানুয়ালি লগ-আউট করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ, যেমন নিজের অজান্তে বার্তা পাঠানো বা পরিচিতদের কাছ থেকে অদ্ভুত উত্তর পাওয়ার মতো ঘটনা ঘটলে সতর্ক হতে হবে। এছাড়া ডিভাইস, অপারেটিং সিস্টেম এবং নিরাপত্তা সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা জরুরি। সন্দেহজনক ফাইল ডাউনলোড বা ক্র্যাক করা সফটওয়্যার ব্যবহার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে আই৪সি। সাইবার জালিয়াতি এড়াতে ব্যবহারকারীদের নিয়মিত অ্যাকাউন্টের নিরাপত্তা পর্যবেক্ষণ করার ওপর জোর দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *