হিন্দু সেজে সাত বছর ভারতে বসবাস, হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৫ বাংলাদেশি গ্রেফতার

হিন্দু সেজে সাত বছর ভারতে বসবাস, হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৫ বাংলাদেশি গ্রেফতার

হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘ সাত বছর ধরে বসবাসকারী পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রায় সাত বছর আগে তারা সীমান্ত পেরিয়ে ত্রিমোহিনী পাওয়ার হাউজ এলাকায় সরকারি জমি দখল করে বসবাস শুরু করেন। সেখানে তারা পাকা বাড়ি তৈরি করে নিজেদের পরিচয় গোপন রেখে হিন্দু পরিচয়ে দীর্ঘ সময় অতিবাহিত করেন। স্থানীয় বাসিন্দারাও তাদের আসল পরিচয় সম্পর্কে অবগত ছিলেন না।

অভিযুক্তরা স্থানীয়দের সঙ্গে মিশে গিয়ে বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন। দীর্ঘ সময় ধরে একই এলাকায় বসবাস করায় প্রতিবেশীরা তাদের বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করেননি। তবে গত ১৩ নভেম্বর কালী প্রতিমা বিসর্জন ঘিরে সুমন সরকার ও আকাশ দাস নামে দুই যুবকের মধ্যে হাতাহাতি শুরু হলে বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার তদন্তে নেমে পুলিশ আকাশ দাস ও তার পরিবারের সদস্যদের আসল পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়।

পুলিশি তদন্তে উঠে আসে যে, আকাশ দাস ও তার পরিবারের বাকি চার সদস্য আসলে বাংলাদেশের নাগরিক। এরপরই পুলিশ তাদের গ্রেফতার করে হোল্ডিং সেন্টারে পাঠায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *