বাংলাদেশে আওয়ামী লীগ-ঘনিষ্ঠদের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, উদ্বেগ মানবাধিকার সংগঠনের

বাংলাদেশে আওয়ামী লীগ-ঘনিষ্ঠদের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, উদ্বেগ মানবাধিকার সংগঠনের

বাংলাদেশের ২২টি জেলার ৩৩টি এলাকায় আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ২৪৭টি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর দাবি, গত ১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে এই হামলার ঘটনাগুলি ঘটেছে। সংগঠনটি জানিয়েছে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পর এই ধরনের হামলার প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। সংসদ অধিবেশনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে সাধারণ মানুষকে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়েছিল, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জেএমবিএফ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহানুর ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে বহু মানুষ ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছেন। পটুয়াখালী ও কালিয়া থেকে আসা বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে এবং শিক্ষার্থীদের পড়াশোনার সরঞ্জাম নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে, রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে যেন হুমকির মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, গত বছর অসাংবিধানিক নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তারও তীব্র সমালোচনা করেছে জেএমবিএফ। সংগঠনটির মতে, এই নিষেধাজ্ঞা সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির পরিপন্থী। অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেছে, রাজনৈতিক দলের সদস্য ও সমর্থকদের শান্তিপূর্ণ সমাবেশ ও জনজীবনে অংশগ্রহণের অধিকার রক্ষা করা জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ ও বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টির আবেদনও জানিয়েছে সংগঠনটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *