বালুরঘাটে টোটো চালকের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ এএসআই-এর বিরুদ্ধে

বালুরঘাটে টোটো চালকের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ এএসআই-এর বিরুদ্ধে

দক্ষিণ দিনাজপুরের হিলি থানার এক এএসআই-এর বিরুদ্ধে টোটো চালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। হিলির ত্রিমোহিনীর মহিষনোটা এলাকার বাসিন্দা নয়ন দেবনাথ নামে এক টোটো চালক এই অভিযোগ তুলেছেন। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিষয়টি নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অভিযোগকারী টোটো চালকের দাবি, চলতি মাসের ৬ তারিখ হিলি থানার এএসআই নিউটন সরকার তাকে থানায় নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ৪ হাজার টাকা আদায় করেন। এরপর শুক্রবার রাতে যাত্রীসহ টোটো আটক করে ফের ৬ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ। সব মিলিয়ে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে ১০ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী টোটো চালক। যদিও অভিযুক্ত পুলিশ কর্মী নিউটন সরকার তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *