রোহিঙ্গা গণহত্যায় মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত

রোহিঙ্গা গণহত্যায় মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করেছে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)। দীর্ঘ সাত বছরের বিচারপ্রক্রিয়া শেষে এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছে। আদালতের সভাপতি ও বিচারক ইউজি আইওয়াসাওয়া জানিয়েছেন, ৯-৬ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিচারকরা। আন্তর্জাতিক আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো।

২০১৭ সাল থেকে উত্তর রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর মায়ানমার সেনার অত্যাচার শুরু হয়। আদালতের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রায় ১০ হাজার নিরাপরাধ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। পাশাপাশি, রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনসহ অমানবিক অত্যাচার চালানো হয়েছে। এমনকি প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা যখন বাংলাদেশে পালানোর চেষ্টা করেছেন, তখনও তাদের ওপর হামলা চালিয়েছে মায়ানমার সেনা। ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর জুন্টা বাহিনীর শাসনামলেও এই দমন-পীড়ন অব্যাহত ছিল।

২০১৯ সালে গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিল, যা ৫৭টি ইসলামিক রাষ্ট্র সমর্থন করে। রায় ঘোষণার পর গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো একে আন্তর্জাতিক ন্যায়বিচারের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করেছেন। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তেনিও গুতেরেসও এই রায়কে ন্যায়বিচারের একটি বড় দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন। এদিকে, এই রায়ের পর মায়ানমারের সামরিক বাহিনীর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন বিভিন্ন দেশের রাজনীতিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *